সাভারে
যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ঢাকা-আরিচা
মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে
মোটরসাইকেলে করে ওই নারীসহ দুইজন থানা বাসস্টান্ড যাওয়ার পথে পিছন থেকে আসা
একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় ওই নারী বাসের চাকায় পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে
স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নারীর
লাশ উদ্ধার করেছে। তবে তাদের কারও পরিচয় পুলিশ জানাতে পারেনি।

No comments:
Post a Comment