দক্ষিণ-পূর্ব
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'ভারদাহ' আরও শক্তি
সঞ্চয় করেছে। এতে 'ভারদাহ' সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই এলাকায় (১২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.২
ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি শনিবার সকাল ৬টায়
চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১১১৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর
থেকে ১০৪০ কি.মি. দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১১০৫ কি.মি. দক্ষিণে এবং
পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৬০ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল।
আজ
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় 'ভারদাহ' আরও
ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের
৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০
কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি
পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর পুনঃ ২
নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত
সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের
কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে বিচরণ
না করতে বলা হয়েছে।

No comments:
Post a Comment