Saturday, December 17, 2016

পিকআপ ভ্যানে আগুন, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন দগ্ধ হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও দু'জন দগ্ধ হন। দগ্ধদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতেরে লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment