৬০
বছরেরও বেশি সময় ধরে চুরি করে চলেছেন
তিনি। কিন্তু একটুও বিচলিত বা লজ্জিত নন ৮৬ বছর বয়সী সেলিব্রেটি চোর ডরিস
পেন। ২০ বছর বয়স থেকে শুরু করেছেন চুরি। বিশেষত রত্নচোর হিসেবে তার
স্বীকৃতি বিশ্বজোড়া। ১৯৫২ সালে সর্বপ্রথম আলোচনায় আসেন তিনি।
২০১৩ সালে
ডরিসকে নিয়ে বানানো হয় একটি তথ্যচিত্র। ‘দ্য লাইফ অ্যান্ড ক্রাইমস অফ ডরিস
পেন’ নামের সেই তথ্যচিত্রটি নজর কেড়েছিল সমালোচক-দর্শকদের। সাক্ষাৎকারে
তিনি জানিয়েছেন তার চুরির রহস্য। তথ্যচিত্রেই ডরিস জানিয়েছেন, চুরি করার
উদ্দেশ্যে তিনি কোনোদিনই ঘর থেকে বের হননি। কিন্তু কিভাবে যে কী হয়ে যায়।
১৯৭০-এর দশকে বাণিজ্য সংস্থা জুয়েলার্স সিকিউরিটি অ্যালায়েন্স ডরিসকে নিয়ে
বিশেষ বুলেটিন বের করে। তাকে ঘিরে তৈরি হতে থাকে নাগরিক কিংবদন্তি। কিছুদিন
আগে ভন মাউরের এক বিপনিবিতানে শপ লিফ্টিংয়ের অভিযোগে ধরা পড়েন ডরিস। সারা
জীবন গন্ডার মেরেছেন, ভাণ্ডার লুঠেছেন। কিন্তু জীবন সায়াহ্নে এক সামান্য
ছিঁচকে শপ লিফ্টিং! নিজের কাজের জন্য সারা জীবন লজ্জাহীন থাকা ডরিস কি এতে
লজ্জা পাচ্ছেন?

No comments:
Post a Comment