Saturday, December 17, 2016

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে -প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের জনগণ যদি আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তবেই দেশের উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত থাকবে। বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে যারা হত্যা ক্যু’র মাধ্যমে ক্ষমতায় এসেছে তখন দেশে কোন উন্নয়ন হয়নি। তারা জনগণের জন্য কাজ করেনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণ তখনই কিছু পেয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন যে দল ‘ক্যু’র মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা আবার কি করে গণতন্ত্রে বিশ্বাস করে। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে তারা আবার কিভাবে শান্তিতে বিশ্বাস করে। তিনি বলেন, ২১ বছর তারা দেশের মানুষকে কষ্ট দিয়েছে। ইতিহাস বিকৃত করেছে। সত্য লুকিয়েছে। আগামীতে কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। তবে দুর্ভাগ্য হল বিভিন্ন সময় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয় কিছু জ্ঞানী মানুষ। তাঁদের এতো উচ্চাকাঙ্খা যে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করে। ইতিহাস বিকৃতকারীদের ক্ষমতায় আনে। আলোচনা সভায় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
>>>মানবজমিন

No comments:

Post a Comment