Saturday, December 10, 2016

মুম্বাইয়ে ক্যাম্পাসে ছেঁড়া জিনস নিষিদ্ধ

তারুণ্যের ফ্যাশন রিপ্‌ড, ফেডেড জিন্স। তবে এই স্টাইল স্টেটমেন্ট কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ। খবর আনন্দবাজার পত্রিকার। কর্তৃপক্ষের ভাষ্য, এই স্টাইল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। তবে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি নন পড়ুয়ারা। এক ছাত্র বলেন, 'কেন কলেজ এমন নিয়ম তৈরি করল? অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি আমি মানতে পারি।
কিন্তু, এ ধরনের পোশাকের বিরুদ্ধে ফতোয়ার কোনো যুক্তি দেখি না।' কলেজের অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস জানান, এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। ছেঁড়া জিনস নিষিদ্ধ করার পিছনে সামাজিক কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এই ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে, যাদের কাছে ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনো উপায় নেই।' কয়েকজন পড়ুয়াকে এই পোশাক পরে কলেজ ক্যাম্পাসে দেখার পর তাদের বাড়ি ফিরে যেতে বলে কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, তাদের কলেজে আগে থেকেই ছোট ও হাতকাটা পোশাক নিষিদ্ধ ছিল।

No comments:

Post a Comment