নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের মাদাগালি শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর বিবিসির। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী ব্যস্ত একটি বাজারে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম সাত বছর ধরে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং প্রায়ই বোমা হামলা চালিয়ে থাকে। ২০১৫ সালে মাদাগালি শহরটি বোকো হারাম জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। শহরটি এর আগেও আত্মঘাতী হামলার শিকার হয়েছে। আঞ্চলিক ওই জঙ্গি গোষ্ঠীটি শহরটিকে ২২ মাস দখল করে রেখেছিল।

No comments:
Post a Comment