ভালো
পারফর্ম করতে পারলেই সাধারণত বোনাস পান বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারতীয় দল দুই কোটি রুপি বোনাস
পেয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পরও তেমন
কিছু হচ্ছে না। কারণ বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)
অর্থসংকটে ভুগছে। তাই কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা তারা আপাতত দিচ্ছে না।
দেশটির সুপ্রিমকোর্ট ২১ অক্টোবর বোর্ডের আর্থিক স্বাধীনতা এবং ক্ষমতার ওপরে
নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বোর্ডের সাধারণ সম্পাদক অজয় শিরকে বোনাস না দেয়ার
ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানিয়ে বলেন, ‘আসলে এই পরিস্থিতিতে আমাদের
পক্ষে বোনাস দেয়া সম্ভব নয়। তবে আমরা উচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা
করছি। সেটা হলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।’ ধারণা করা হচ্ছে, আগামী
মাসে সুপ্রিমকোর্টের শুনানিতে বোর্ডের জন্য অন্তর্বর্তীকালীন একজন প্রশাসক
নিযুক্ত করা হবে। এতে ক্ষুব্ধ বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। ওয়েবসাইট।

No comments:
Post a Comment