জুনিয়র
স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৩৫
শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার
তিনজন। এবার খুলনা বিভাগের ১০ জেলার দুই লাখ ১৩ হাজার ৩৪০জন যশোর শিক্ষা
বোর্ডের অধিনে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার
৭৩১জন শিক্ষার্থী।
আর পাশের হার ছিল ৯৫ দশমিক ৪৪ শতাংশ। যশোর মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র
বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বোর্ডের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চলতি বছর যশোর বোর্ডের অধিনে খুলনা বিভাগের মধ্যে
সবচেয়ে বেশি শিক্ষার্থী পাশ করেছে সাতক্ষীরা জেলার ৯৮ দশমিক ১৪ শতাংশ। আর
সবচেয়ে কম মাগুরার ৯১ দশমিক শুন্য এক শতাংশ। পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে সবচেয়ে
বেশি ৪২ হাজার ৯৩৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বোর্ডের সার্বিক ফলাফলে
সন্তষ্টু প্রকাশ করে ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র
বলেন, ‘আমরা বোর্ডে প্রশ্ন ব্যাংক করেছি। এজন্য প্রতিনিয়ত বিদ্যালয়ের
প্রধান শিক্ষকদের সাথে আমাদের যোগাযোগ হয়। একরণে ফলাফল ভাল হয়েছে। আমরা আশা
করছি এই ভাল ফলাফল অব্যাহত থাকবে।’

No comments:
Post a Comment