১
জানুয়ারি ২০১৭ থেকে ভারত ভ্রমণেচ্ছু বাবা-মাতার সঙ্গে ১৮ বছরের নীচের
অপ্রাপ্তবয়স্ক শিশুদের টুরিস্ট ভিসার জন্য কোনো আলাদা অ্যাপয়েন্টমেন্ট
তারিখ বা ই-টোকেন প্রয়োজন হবে না। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ভিসা
আবেদনকেন্দ্রসমূহে (আইডিএসি) বাবা-মায়েরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্রের
সঙ্গে শিশুদের আবেদনসমূহ জমা দিতে পারবেন।
ভারতীয় ভিসা আছে এমন
বাবা-মায়েদের যেকোনো একজন তাদের শিশুদের পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন,
সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে
হবে। ভারতীয় হাইকমিশন বলছে, শিশুদের পরিবারের সঙ্গে ভ্রমণের সুবিধার্থে এই
শুভেচ্ছা প্রদর্শন করা হচ্ছে। তারা মনে করে, এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ
করা এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

No comments:
Post a Comment