Monday, December 19, 2016

জেনে নিন প্রাণখোলা হাসির কতো গুণ

মানুষের স্বাস্থ্যের সব চেয়ে ভালো ওষুধ হলো প্রাণখোলা হাসি। হাসি শুধু আপনার মন ভালো করে তা নয়, এটা শরীরও সুস্থ রাখে। এক কথায় প্রাণখোলা হাসি আপনার শরীর ও মনের প্রশান্তির আভাস এনে দেয়। বিশেষজ্ঞদের মতে, হাসি শুধু সুখের বহিঃপ্রকাশ তা নয়, এর দ্বারা অসম্ভবকে জয় করা যায়। সকালের একটি সুন্দর হাসি আপনার দিনটিকে মঙ্গল করে দিতে পারে। এটা মানসিক চাপ কমিয়ে দেয় এবং আপনাকে এগিয়ে নিয়ে যায় আরেক ধাপ। প্রাণখোলা হাসি আপনার স্বাস্থ্য ও মনে আর কী কী ক্রিয়া করে তা নিম্নে আলোচনা করা হলো : 
আকর্ষণীয় করে : হাসিমুখ আপনাকে আকর্ষণীয় করে তোলে। গবেষণায় দেখা গেছে, কাউকে সামনে মনখুলে হাসতে দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। হাসিতে শান্ত হয়ে যায় আশপাশের পরিবেশ।
উদ্বেগ কমায় : হাসি  উদ্বেগ কমিয়ে মনকে শান্ত করে। আপনাকে বিভিন্ন নেতিবাচক আবেগ প্রকাশ করা থেকে বিরত রাখে। প্রাণখোলা হাসি দিয়ে আপনি অন্যের মনও জয় করা যায়।
শ্বাসতন্ত্রের জন্য উপকারী : প্রাণখোলা হাসির কারণে শ্বাসকষ্টের মতো রোগ হয় না। হাসির সময় মানুষ সবচেয়ে দ্রুত ও সবচেয়ে সহজে শ্বাস-প্রশ্বাস নিতে পারে। এতে ফুসফুসের কার্যক্রম বেড়ে যায়। যার ফলে হৃৎস্পন্দনে শ্বাস-প্রশ্বাস নেয়ার হার এবং অক্সিজেন গ্রহণের হারও বাড়ে।
রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় : হাসির কারণে শরীরে শ্বেত রক্ত কণিকা উৎপন্ন হয়। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সুস্থ থাকে।
মানসিক বিকাশ : প্রাণখুলে হাসলে মন ভালো হয়ে যায়।  হাসিতে মস্তিষ্কে ডোপামিন নামের হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়। ফলে সেখানকার আবেগ নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রমে বাড়তি গতির সঞ্চার হয়। সেরোটোনিন ও এন্ড্রোফিন নামের হরমোনের প্রভাবে মানুষের মেজাজ ভালো থাকে এবং মানসিক চাপও কমে যায়।হাসি স্বাস্থ্যের মহৌষধ হওয়ার কারণে অনেকেই এখন 'হাসির ক্লাবে' যোগদান করছেন। তারা চিকিৎসক ছাড়াই হাসির জাদুতে সারিয়ে তুলছেন সব জটিল রোগ।

No comments:

Post a Comment