লিওলেন
মেসির জাদু আর সুয়ারেজ চমকে লা লিগায় বছরের শেষটা বেশ ভালোই হল
বার্সেলোনার। রোববার রাতে ক্যাম্প ন্যুতে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে চির
প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লুইস এনরিকের
শিষ্যরা। ১৬ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৩৪। আর এক ম্যাচ কম খেলা জিদান
শিষ্যদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই এসপানিওলকে চেপে ধরে
বার্সা। স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো সপ্তম মিনিটেই। তবে মেসির নেয়া শট শেষ
পর্যন্ত লক্ষ্যে থাকেনি। গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি
বার্সেলোনাকে। ১৮ মিনিটের মাথায় সুয়ারেজের শট লক্ষ্য খুঁজে পায়। আন্দ্রেস
ইনিয়েস্তার দারুণ পাসে উরুগুয়ের স্ট্রাইকারের প্রথম স্পর্শ ছিল অসাধারণ।
দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। মেসির
দারুণ পাসে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি এই তারকা স্ট্রাইকার।
সেই
প্রচেষ্টা ঠেকাতে গিয়েই চোট পেয়ে মাঠ ছাড়েন এসপানিওলের গোলরক্ষক। পরে ৬৭তম
মিনিটে চারজনকে কাটানো মেসির বল শেষ পর্যন্ত ঠেকিয়ে দেন এসপানিওলের বদলি
গোলরক্ষক। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ছুটে এসে পা বাঁয়ের শটে ব্যবধান
বাড়ান সুয়ারেজ। ৬৯তম মিনিটেও বেশ ভালোভাবে এগিয়ে গিয়েছিলেন মেসি। শেষ
পর্যন্ত ব্যর্থ হয়ে তিনি বল বাড়িয়ে দেন জর্দি আলবার কাছে। আর বল পেয়ে
স্প্যানিশ ডিফেন্ডার মবসে জোরালো শটে স্কোরলাইন করেন ৩-০। ৭৯তম মিনিটে
অবশ্য একটি গোল শোধ করেন এসপানিওলের দাভিদ লোপেস। প্রতিপক্ষের বুকে শেষ
পেরেক ঠুকেন মেসি। শেষ দিকে সতীর্থের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষকের দুই
পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান তিনি। লিগে ১২টি করে গোল করে যৌথভাবে
সর্বোচ্চ গোল এখন মেসি ও সুয়ারেজের। তবে বছরের শুরুতে অবশ্য এই এসপানিওলই
আটকে দিয়েছিল বার্সেলোনাকে। তাদের কারণে জয় ছাড়াই বছর শুরু করতে হয়
বার্সার। দুই দলের সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

No comments:
Post a Comment