বাদামী
চোখের রিকার স্টেফানি দেল ভালে চলতি বছরের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় আমেরিকার এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে বিশ্বসুন্দরী
প্রতিযোগিতার জমকালো অনুষ্ঠান হয়। সেখানে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে থাকা
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ পুয়ের্তার রিকার স্টেফানি এ
মুকুট জয় করেন। খবর এনডিটিভির।
১৯ বছর বয়সী এই ক্যারিবীয় সুন্দরীর মাথায়
সেরার মুকুট পরিয়ে দেন গত আসরে বিজয়ী স্প্যানিশ সুন্দরী মিরেয়া লালাগুনা। আপ্লুত
স্টেফানি এ পুরস্কারকে তার ক্যারিবীয় জন্মভূমির জন্য 'সম্মান ও মহান
দায়িত্ব' বলে বর্ণনা করেন। বিশ্বসুন্দরী স্টেফানি নিউইয়র্কের একটি
বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি একই সঙ্গে স্প্যানিশ, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায়
কথা বলতে পারদর্শী। এবারের প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের সেরা সুন্দরী
ইয়রিতেজা মিগুয়েলিনা রেইজ র্যামিরেজ ও ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলাকে
পেছনে ফেলেন স্টেফানি। এই প্রতিযোগিতার সেরা পাঁচে আরও ছিলেন, মিস কেনিয়া ও
মিস ফিলিপাইন।

No comments:
Post a Comment