Monday, December 12, 2016

নারায়ণগঞ্জ জেলা পরিষদে ১২ জনের মনোনয়ন প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যহারের শেষ দিন রোববার ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যহার করে নিয়েছেন। এ কারণে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পর এবার সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে। তারা হলেন- সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ১০নং ওয়ার্ডে খোরশেদ আলম, ১১নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রোমান,
১২নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম ভূইয়া এবং সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহমুদা মালা, ২নং ওয়ার্ডে সাফায়েত আলম সানির স্ত্রী সাদিয়া আফরীন ও ৪নং ওয়ার্ডে আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার কবিতা। মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন তারা ওই ওয়ার্ডগুলোতে একক প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে তারা প্রত্যাহারপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে ২৬জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডে ৫জন প্রতিদ্বন্ধিতা করবেন।

No comments:

Post a Comment