নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজের (ভোকেশনাল) অধ্যক্ষ সমির কর্মকারের বহিস্কার দাবিতে শতাধীক বহিস্কিত
ছাত্র-ছাত্রী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে।
রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে শিক্ষার্থীরা।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি (ভোকেশনাল) সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায়
অবস্থিত। শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে
অবস্থান করে অধ্যক্ষ সমির কর্মকারের বহিস্কার দাবিতে শ্লোগান দেয়। পরে
পুলিশ গিয়ে তাদের শান্ত করে। অভিযোগে উল্লেখ করা হয়, বিক্ষুদ্ধরা
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম-দশম, একাদশ ও দ্বাদশ শ্রেনীর নিয়মিত
শিক্ষার্থী। অধ্যক্ষ সমির কর্মকার অকারনে বহিস্কার করেছেন বলে তাদের দাবি।
সম্প্রতি নবম শ্রেনীর ১ম বর্ষ সমাপনী পরীক্ষার আগে ৪০জন, এসএসসি
পরিক্ষার্থীদের মধ্যে ৩০ জন এবং এইচএসসি ১ম বর্ষ ও ২য় বর্ষের ২৭ জন
শিক্ষার্থীকে অধ্যক্ষ বহিস্কার করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ
পরীক্ষার আগে তাদের অযথা ভয়ভীতি দেখিয়েছেন। অভিভাবকরা শিক্ষার্থীদের সঙ্গে
দেখা করতে আসলে অভিভাবকদের সঙ্গেও অধ্যক্ষ খারাপ ব্যবহার করেন। এছাড়া
প্রতিটি ক্লাসের অবস্থা বেহাল। টয়লেটের সুব্যবস্থা নেই। ৬ঘন্টা ক্লাস হলেও
টিফিন করতে দেয়া হয় না। অধ্যক্ষের আচার-ব্যবহার খুবই খারাপ এবং তিনি ক্লাসে
বসে ধুমপান করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানায়, উল্লেখিত কারনে
অধ্যক্ষ সমির কর্মকারের বহিস্কার দাবি জানিয়েছি জেলা প্রশাসক রাব্বী মিয়ার
কাছে। এব্যাপারে অধ্যক্ষ সমির কর্মকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ মুহুর্তে আমি কোন মন্তব্য করতে পারবো না।

No comments:
Post a Comment