Saturday, December 17, 2016

প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন -প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন প্রবাসীদের আয় জাতীয় উন্নয়নের অগ্রগতিকে ত্বরান্বিত করছে। তাই বিমানবন্দর কিংবা দূতাবাসের কোথাও যেন তাঁরা হয়রানির শিকার না হন। আজ শনিবার দুপুরে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দূতাবাসগুলো নিয়ন্ত্রণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরও আমাদের এখতিয়ারে নয়। তারপরও আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি কোথাও যেন প্রবাসীরা হয়রানির শিকার না হন। এ জন্য প্রয়োজনে নজরদারি করা হবে। দেশে তাঁদের সম্পদ বা বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, এমন অভিযোগ পেলেও আমরা ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, আজহারুল ইসলাম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ।
>>>মানবজমিন

No comments:

Post a Comment