Tuesday, January 31, 2017

বিদেশি চাপ মোকাবেলায় ইরানকে অনুসরণ করা দরকার : ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, বিদেশি চাপ মোকাবেলার ক্ষেত্রে ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে অন্য দেশগুলোর তা অনুসরণ করা উচিত। সোমবার এক বিশাল জনসমাবেশে বক্তৃতা করার সময় তিনি একথা বলেছেন।
তিনি বলেন, 'ইরান হচ্ছে একটি স্বাধীন দেশ এবং অন্য দেশের উচিত এই দেশটির নীতি অনুসরণ করা।' সাতটি মুসলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেয়ার পর ইরান বলেছে, তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় বলেছেন, তার দেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে ইরান একই রকমের ব্যবস্থা নেবে। এ কথার জের ধরে ইমরান খান ইরানের প্রশংসা করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ইরানসহ সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন। ইরান এর প্রতিবাদ করেছে এবং ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনাকারী সুইস রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment