Tuesday, January 17, 2017

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার সকালে সুইজারল্যান্ড পৌঁছেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এ ফোরামে যোগ দিতে যাচ্ছেন।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রতিবেদনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব।’ প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট সকাল ৬টা ৬ মিনিটে (স্থানীয় সময়) জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সুইজারল্যান্ড সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। ডাভোস যাওয়ার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট যাত্রা বিরতি করেন।

No comments:

Post a Comment