মারকুটে
পুলিশ কর্মকর্তার চরিত্র দিয়ে ২০১৪ সালে পর্দায় উঁকি দিয়েই লাপাত্তা।
'মারদানি'র পর আর তাকে দেখা যায়নি কোনো সিনেমায়। গুঞ্জন উঠেছে এবার আর
মারকুটে নয়, শারীরিকভাবে অক্ষম এক নারীর চরিত্র দিয়ে নাকি পর্দায় ফিরছেন
রানী মুখার্জি। খবর ডিএনএ'র। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত সিনেমাটির এখনো
নাম ঠিক না হলেও যশরাজ ফিল্ম এর প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
বলিউডে গুঞ্জন,
শুরুতে নাকি ছবিটি প্রযোজনার কথা ছিল ইমরান হাশমির। তবে তার আর হয়ে উঠেনি।
সিনেমাটি নিয়ে অভিষেক বচ্চনের কাছে গেলেও ব্যর্থ হন সিদ্ধার্থ। শেষ
পর্যন্ত রাজি হয় যশরাজ। এদিকে রানীর মুখপাত্র জানিয়েছেন, সন্তানকে
লালন-পালনে ব্যস্ত সময় পার করলেও সিনেমাটি রানী নিয়ে খুবই সিরিয়াস।
ইতিমধ্যে সিনেমার স্ক্রিপ্টও তিনি পড়া শুরু করেছেন। রানী অবশ্য এর আগেও
‘ব্ল্যাক’ ছবিতে দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। এখন
দেখার বাকি শারীরিক অক্ষম নারীর চরিত্রে কতটুকু সক্ষমতার পরিচয় দেন রানী।

No comments:
Post a Comment