ইতালীতে
ভূমিকম্পের পর বড় ধরনের তুষার ধসে একটি হোটেল গুড়িয়ে গেছে। এতে হোটেলটিতে
থাকা বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতায় নিয়োজিত একজন
কর্মকর্তা।
স্থানীয় সময় বুধবার মধ্য ইতালিতে ভূমিকম্প আঘাত হানে। এরপর
আবরুজো এলাকার গ্রান সাসো পাহাড়ের পূর্ব দিকে ঢালে অবস্থিত 'রিগোপিয়ানো'
নামের হোটেলটির উপর বরফ ভেঙে পড়ে। এতে হোটেলটিতে থাকা অতিথি ও কর্মীরা
হতাহত হন। বুধবার দুর্ঘটনার সময় হোটেলটিতে প্রায় ৩০ জন ব্যক্তি উপস্থিত
ছিল। তাদের মধ্যে বহু মানুষ মারা গেছে বলে জানিয়েছেন পার্বত্য এলাকায়
উদ্ধার অভিযানের প্রধান অ্যান্টোনিও ক্রোসেত্তা।

No comments:
Post a Comment