Thursday, January 19, 2017

উষ্ণতায় সব রেকর্ড ছাড়াল ২০১৬

সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে ২০১৬ সাল। নাসা এবং ইংল্যান্ডের আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যের বরাতে বিবিসি এ খবর দিয়েছে। ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে তাপমাত্রা বেড়েছে দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস। নাসা বলছে, এ নিয়ে টানা তৃতীয়বার তাপমাত্রার রেকর্ড ভাঙল।
মানুষ সৃষ্ট কার্বণ-ডাই অক্সাইড নির্গমন বেড়ে যাওয়ায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির মূল কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নাসার বিজ্ঞানী ড. গিভিন বলেছেন, গত বছর পৃথিবীর তাপমাত্রা ০.১ থেকে ০.১২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় আগের বছরকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আপতদৃষ্টিতে মনে হতে পারে এটা খুবই কম। কিন্তু প্রত্যেক বছর যদি এভাবে বাড়তে থাকে, অবস্থাটা কী দাঁড়াবে, ভাবা যায়!

No comments:

Post a Comment