বাংলাদেশে
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ ফেসবুক লাইভে অংশ নেবেন।
বাংলাদেশে অবস্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
লাইভে দু’দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি আলাপ করবেন। মঙ্গলবার
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন রাষ্ট্রদূতের
ঘণ্টাব্যাপী লাইভ শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র
দূতাবাসের ফেসবুক পেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের পেজ। এতে ৪০ লাখের
বেশি বন্ধু রয়েছে। এ দিন লাইভে বার্নিকাট ফেসবুক বন্ধুদের অনেকের প্রশ্নের
উত্তর দেবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য মিলবে facebook.com/
bangladesh.usembassy/ -এ।

No comments:
Post a Comment