ফিফা
বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ের পর এবার সেরা হেয়ারস্টাইলের পুরস্কার
স্যালন ডি’ অরও জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ নিয়ে টানা তৃতীয়বার।
গোল
ডটকমের পাঠকদের এক জরিপের ফলাফলে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা
রোনাল্ডো ২১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার পক্ষে সবমিলিয়ে ১৯ হাজার ১১১
ভোট পড়েছিল। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি পেয়েছেন শতকরা
১৬ ভাগ ভোট। ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন পল পগবা। সবমিলে সময়টা সত্যিই ভালো
যাচ্ছে রোনাল্ডোর। যেন হাওয়ায় উড়ছেন সিআর সেভেন। আর কী চাই! ওয়েবসাইট।

No comments:
Post a Comment