শপথ
নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামাকেয়ার বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার
রাতে এ বিষয়ক নির্বাহী আদেশে সই করেন তিনি। নির্বাহী আদেশের লক্ষ্য দ্রুত
দেশটির স্বাস্থ্য বীমা বাতিল করা।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রাইনস
প্রিবাস সরকারি সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে বাতিল করতে
স্মারক পাঠান। আদেশে স্বাক্ষরের সময় হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিক ও
ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেয়ার্ড কুশনার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও
স্টাফ সেক্রেটারি রব পর্টার উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারের সময়ই
ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গিয়ে তিনি ওবামাকেয়ার বাতিল করবেন।

No comments:
Post a Comment