Thursday, January 5, 2017

পাটুরিয়া রুটে ফেরি চালু

কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রায় সোয়া তিন ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
অগ্রাধিকার ভিত্তিতে ঘাটের উভয় পাড়ে আটকে থাকা যাত্রী পরিবহনগুলো পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল  জানান, কুয়াশা কমে আসায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

No comments:

Post a Comment