Thursday, January 26, 2017

সম্মানজনক ডিগ্রী নিতে অসম্মতি দ্রাবিড়ের

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডিগ্রী দেয়ার একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী 'দ্যা ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড়। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দেয়া হয়েছিলো একটি সম্মানজনক ডিগ্রী নেয়ার জন্য। কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রস্তাব ফিরিয়ে দেয়ার সময় রাহুল জানান, তিনি পড়াশোনা করে খেলাধুলার উপর একটি একাডেমিক ডিগ্রী নিতে আগ্রহী। আগামী ২৭ জানুয়ারী ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। আর রাহুল দ্রাবিড় ব্যাঙ্গালোরে পড়ালেখা করে বড় হয়েছেন।
রাহুল দ্রাবিড় ২০১২ সালে ক্রিকটে থেকে অবসর নেন। বর্তমানে তিনি ভারত ‘এ’ দল ও অনুর্ধ ১৯ দলের কোচের দায়িত্ব পালন করছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান দ্রাবিড় টেস্ট ও একদিনের ক্রিকেট দুটিতেই দশ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছেন। তিনি টেস্টে ১৩ হাজার ২৮৮ রান ও একদিনের ম্যাচে ১০ হাজার ৮৮৯ রান করেছেন।

No comments:

Post a Comment