Sunday, January 29, 2017

পল্টনে যুবদলের বি‌ক্ষোভ

বিএন‌পির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে গ্রেফতারী প‌রোয়ানার প্র‌তিবা‌দে রাজধানী‌র পল্টনে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল। আজ ‌রোববার সকাল এগারোটার দি‌কে বিজয় নগর নাই‌টে‌ঙ্গেল মোড় থে‌কে পুরানা পল্টন মোড় পযন্ত এ বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে যুবদ‌লের নেতাকর্মীরা।
বি‌ক্ষোভ মি‌ছি‌লে যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সি‌নিয়র সহ সভাপ‌তি মোরতাজুল ক‌রিম বাদরু, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠ‌নিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহা‌ঙ্গির হো‌সেন, সি‌নিয়র সহ সভাপ‌তি মোস্তফা কামাল রিয়াদ, সাংগঠ‌নিক সম্পাদক মোস্তফা জগলুল পা‌পেল পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক জু‌য়েল, যুবদল নেতা গিয়াস উ‌দ্দিন মামুন সহ পাঁচ শতা‌ধিক নেতাকর্মী বি‌ক্ষোভ মি‌ছি‌লে অংশ নেন।

No comments:

Post a Comment