বাংলাদেশকে
রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের করে আনতে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ
উন্মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান
সোবহান। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট
ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রথম জ্ঞানতাপস আবদুর রাজ্জাক
গুণীজন বক্তৃতামালা অনুষ্ঠানের আয়োজন করে আবদুর রাজ্জাক ফাউন্ডেশন।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল
বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান। উপস্থিত ছিলেন
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
(শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি
সদস্য আবুল খায়ের প্রমুখ। মূল বক্তৃতায় রেহমান সোবহান বলেন, বাঙালি সব সময়
স্বশাসন চেয়েছে। বাংলাদেশের মানুষের অদম্য স্পৃহা ও বঙ্গবন্ধুর উদ্যোগের
ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের আগে কেউ নেননি। বঙ্গবন্ধুর এমন উদ্যোগ স্বাধীনতা-পরবর্তী সময়ে
মানুষের জীবনমান উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছে।

No comments:
Post a Comment