যুক্তরাষ্ট্রে
প্রবেশে সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর আরো কিছু দেশ এই
তালিকায় যুক্ত হতে পারে। সেই দেশগুলোর মধ্যে আছে পাকিস্তানও। হোয়াইট হাউসের
চিফ অব স্টাফ রাইন্স প্রিবাস রোববার জানিয়েছেন, 'নিষেধাজ্ঞা আরোপ করা
দেশগুলো ছাড়াও পাকিস্তানের মতো আরো কয়েকটি দেশে এ ধরনের সমস্যা রয়েছে। আমরা
সম্ভবত এসব দেশের বিরুদ্ধে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেব।’
সন্ত্রাসী তৎপরতার
কারণ দেখিয়ে লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের
নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। প্রিবাস বলেন, নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে সাত দেশকে বেছে নেয়া
হয়েছে, ওবামা প্রশাসন ও মার্কিন কংগ্রেস সেসব দেশকে ভয়ানক সন্ত্রাসী
কর্মকাণ্ডের সাথে জড়িত বলে বিবেচনা করত। ট্রাম্প প্রশাসন ৯০ দিনের জন্য ওই
সাত দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। আবার ১২০ দিনের জন্য
যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচি স্থগিত ঘোষণা করে। এরপর এসব দেশের বেশ
কয়েকজন নাগরিককে বিমানবন্দরে আটক করা হয়। ওই আদেশের পর অবশ্য মার্কিন
কেন্দ্রীয় একটি আদালত তালিকাভুক্ত সাত দেশের নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে
জরুরি নিষেধাজ্ঞা জারি করেন।
সূত্র : জিও নিউজ
সূত্র : জিও নিউজ

No comments:
Post a Comment