Monday, January 30, 2017

আমেরিকার দরজা বন্ধ, শরণার্থীদের জন্য এগিয়ে আসছে স্টারবাকস

ট্রাম্পের নির্দেশের প্রতিবাদে এবার সোচ্চার হল আমেরিকার আন্তর্জাতিক কফি-চেইন স্টারবাকস। রোববার স্টারবাকস-এর চেয়ারম্যান হোওয়ার্ড স্কালটজ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে এই সংস্থা ১০ হাজার শরণার্থীকে কাজ দেবে সংস্থায়। রোববার সংস্থার ওয়েবসাইটে বর্তমান কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন হোওয়ার্ড স্কালটজ। তিনি বলেন, ‘আজ খুবই চিন্তা এবং দুঃখের সঙ্গে এই চিঠি লিখছি।
আমেরিকার এমন একটি সময় উপস্থিত হয়েছে যেখানে দেশের নীতিচেতনা এবং বিবেকের উপর প্রশ্ন উঠেছে। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ এই দেশের স্বপ্ন আগামীদিনে সফল হবে কি না তা নিয়ে। আমি যোগাযোগ রেখেছি সেই সব কর্মীর সঙ্গে যাদের মনে এখন ভিড় করেছে নানা প্রশ্ন ও সংশয়। যাদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া নীতির।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বের যে ৭৫টি দেশে স্টারবাকস রয়েছে, সেখানে তিনি শরণার্থীদের কাজ দেওয়ার ক্ষেত্রে কখনওই পিছিয়ে আসবেন না।

No comments:

Post a Comment