সাভারে
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে
সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলার টেক এলাকায় একটি তিন তলা বাড়িতে এ ঘটনা
ঘটে। সাভারের
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম মাসুম
জানান, ভোররাতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৩।
পরে ওই বাড়ির তিন তলার
একটি কক্ষে অজ্ঞাত ওই ব্যক্তি র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। এ
সময় র্যাব ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে। এর আগে র্যাব ওই
বাড়িটির সবগুলো কক্ষে তল্লাশি করে। পরে র্যাব নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই
বাড়ির মালিক লিয়াকত আলীর স্ত্রী মিনু বেগম (৪৫) যুগান্তরকে জানান,
বন্দুকযুদ্ধের সময় তাকে ও তার ছেলে টুটুল (২৯) মেয়ে রুনা (২৫) ও ছেলের
স্ত্রী রোহানাকে একটি কক্ষে আটকে রাখে র্যাব। কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আতিকুল ইসলাম শান্ত বলেন, নিহত ব্যক্তির পরিচয় কেউ জানাতে
পারেনি।

No comments:
Post a Comment