তেহরান
বিশ্ববিদ্যালয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির জানাজায়
মঙ্গলবার সকালে লাখো মানুষের ঢল নামে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে
বিশ্ববিদ্যালয়ের চারপাশের রাস্তায় অসংখ্য মানুষের উপস্থিতি দেখা গেছে।
দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ইমামতিতে রাফসানজানির
জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও উভয়ের মধ্যে তীব্র মতপার্থক্য ছিল।
খবর
এএফপির। স্থানীয় সময় সকাল ১০টায় রাফসানজানির জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ
নেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি,
মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নীতি নির্ধারণী
পরিষদের সদস্যরাসহ লাখ লাখ সাধারণ মানুষ। খ্যাতিমান এ রাজনীতিবিদকে ইরানের
ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিস্থলে দাফন
করা হয়েছে। রাফসানজানি ৮২ বছর বয়সে রোববার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক
জানাতে তেহরানে কালো পতাকা উত্তোলন এবং অনেক স্থানে তার ছবি টানানো হয়েছে।
এছাড়া একদিন সরকারি ছুটিও পালিত হয়।

No comments:
Post a Comment