দ্রুত
এক হাজার রান পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের
পাশে নাম লেখালেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। বৃহস্পতিবার পার্থে
তৃতীয় ওয়ানডেতে ৮৪ রান করেন বাবর। ১ হাজার রান করতে বাবরের প্রয়োজন ছিল ৪৭
রানের। নিজের ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি তুলে নিয়ে ১ হাজার রান পূর্ণ করেন এ
ডান-হাতি ব্যাটসম্যান।
বাবরের আগে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড আছে
যৌথভাবে চারজনের। ১৯৮০ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ডটি গড়েন ওয়েস্ট
ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। তিনি ২১ ইনিংসে এক হাজার রান
করেন। পরে সমান ইনিংসে হাজার রান করে তার সঙ্গী হয়েছেন আরও তিনজন-
ইংল্যান্ডের কেভিন পিটারসেন ও জোনাথন ট্রট এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি
কক।

No comments:
Post a Comment