বাবর
আজম ও সার্জিল খানের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ২৬৩ রানের লড়াকু
সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী পাকিস্তান। বৃহস্পতিবার পার্থে টস হেরে আগে
ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে পাকিস্তান। দলের
পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন বাবর আজম।
এছাড়া সার্জিল খান ৫০, শোয়েব মালিক ও
উমর আকমল ৩৯ রান করে করেন। অজিদের হয়ে হ্যাজলউড ৩টি, টিম হেড ২টি এবং পেট
কামিন্স ও বিলি স্টানলেক ১টি করে উইকেট লাভ করেন। অস্ট্রেলিয়ার পার্থ
পাকিস্তানের জন্য পয়া ভেন্যু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে এর আগের ৬
বারের লড়াইয়ে ৪ বারই জিতেছে পাকিস্তান। আজকের ম্যাচ জিতলেই বাংলাদেশকে টপকে
আইসিসির র্যাংকিংয়ে ৭ নম্বরে চলে আসবে পাকিস্তান।

No comments:
Post a Comment