ব্রাজিলের
উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দিকে হত্যা করা হয়েছে। কাছের একটি
রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই
হত্যাকাণ্ড ঘটল। কর্মকর্তারা জানান,
জেলখানার ভেতর ৩০টি গলাকাটা লাশ পাওয়া
গেছে। স্থানীয় বিচারমন্ত্রী উজিয়েল ক্যাস্ত্রো এই ঘটনার জন্য একটি মাদক
চক্রকে দায়ী করেছেন। রোমাইমা রাজ্যের কারাগারে এ ঘটনা ঘটে। তিনি বলেন,
মন্টি ক্রিস্টো রুরাল পেনিটেনটিয়ারি কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
রয়েছে। কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বন্দি অনেক বেশি।

No comments:
Post a Comment