Saturday, January 7, 2017

চীনের ওপর নজরদারি চালাতে ভারতে রাফাল যুদ্ধবিমান

গত বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সাথে চুক্তি হয় ভারতীয় বিমানবাহিনীর। চুক্তি অনুসারে, সেদেশ থেকে ৩৬টি যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারতীয় বিমানবাহিনী। রাফাল ফাইটার জেট নামে ওই বিমানগুলোর মধ্যে প্রথম ধাপে ২০১৯ সালে কয়েকটি বিমান ভারতে আসতে চলেছে। আর সেগুলো রাখার জন্য প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে হাসিমারা বিমানবাহিনীর ছাউনিকেই বেছে নেয়া হল।
ধারণা করা হচ্ছে, চীনের ওপর সরাসরি নজরদারি চালানোর লক্ষ্যেই হাসিমারাকে বেছে নেয়া হয়েছে। বর্তমানে ভারতের হাতে থাকা সুখোই ‌যুদ্ধবিমান রাখা হয়েছে অসমের তেজপুর ও ছাবুয়া বিমানবাহিনীর ঘাঁটিতে। আর এবার উত্তরপূর্বাঞ্চলে রাফাল জেট রাখা হলে অনেকটাই চাপে থাকবে চীন। হাসিমারা বিমানবাহিনীর ঘাঁটিতে বর্তমানে রাখা হয়েচে মিগ-২৭ বিমান। আগামী ২-৩ বছরের মধ্যে মিগ বিমানের স্কোয়াড্রন বাতিল করে দেয়া হবে। তার জায়গায় আসবে রাফাল ‌যুদ্ধবিমান। প্রসঙ্গত, ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি রুপি দিয়ে ৩৬টি রাফাল ফাইটার জেট কিনছে ভারত। প্রথম দফায় ২০১৯ সালের মধ্যে কয়েকটি বিমান ভারতীয় বিমানবাহিনীরতে অন্তর্ভুক্ত হবে। আর ২০২২ সালের মধ্যে ৩৬টি বিমানই চলে আসবে এদেশে।

No comments:

Post a Comment