ঠাকুরগাঁওয়ের
সদর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্তা হয়ে পড়েছে ৫ম শ্রেণীর এক
ছাত্রী। মেয়েটির বাবা মঙ্গলবার রুহিয়া থানায় আমিরুল ইসলাম শুকুরের বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরিবারের অভিযোগ,
ঐ মেয়েটি গ্রামের পাশের
একটি বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তার পাশের চা দোকানদার আমিরুল ইসলাম শুকুর
একদিন একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলেও বিচার পায়নি
মেয়েটির পরিবার। সময় গড়িয়ে এদিকে শিশু মেয়েটি এখন ৬ মাসের অন্তঃসত্তা হয়ে
পড়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ওসি খান মো. শাহারিয়ার জানান,
ওই ঘটনায় মামলা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

No comments:
Post a Comment