Wednesday, January 4, 2017

আইসিস বিরোধী বোমা হামলায় সিরিয়া ও ইরাকে নিহতের সংখ্যা ১৮৮

সিরিয়া ও ইরাকে আইসিস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বোমা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮। এর বাইরে পদাতিক বাহিনী ও আকাশ থেকে হামলায় আরও নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বেসামরিক মানুষ। এ কথা স্বীকার করেছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ সংস্থা বলেছে, আইসিসের বিরুদ্ধে অভিযান চালানোর পর এসব প্রাণহানী হয়েছে। তারা আইসিস বিরোধী অপারেশন ইনহেরিয়েন্ট রিজলভ-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে। বেশ কিছু গণহত্যার রিপোর্ট এখনও তদন্তাধীন। এক মুখপাত্র বলেছেন, বৃটেন ও ফ্রান্স সহ জোট সদস্যরা জঙ্গিদের আস্তানায় হামলা চালানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে বেসামরিক লোকজনের জানমালের ঝুঁকির বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। তকে কিছু কিছু ক্ষেত্রে প্রাণহানীর বিষয়টি এড়ানো সম্ভব হয় নি। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ৬ই নভেম্বরর। ওইদিন ইরাকের শহীদ ইউনূস আসসাব এলাকায় আইসিস সদস্যদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। তা উদ্দেশ্যহীনভাবে গিয়ে আঘাত করে মুদি সামগ্রি বহনের দুটি গাড়িতে। এ সময় ৭ জন নিহত হন। ২৬শে নভেম্বর সিরিয়ার রাকা’র কাছে চলন্ত একটি গাড়িতে আইসিস জঙ্গিদেগর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। একই দিনে ইরাকের মসুলের কাছে একটি বিস্ফোরণে নিহত হন দু’জন। ২ শে নভেম্বর সিরিয়ার আল-সালাহিয়া’র কাছে নিহত হন ২ জন বেসামরিক ব্যক্তি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment