মুক্তিযুদ্ধ
বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কাউকে আর খায়-খাতিরে
মুক্তিযোদ্ধা বানানো হবে না। এমনকি তিনি যদি আওয়ামী লীগের লোকও হন।
শুক্রবার রাতে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে প্রয়াত সংসদ সদস্য শওকত
মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় মন্ত্রী এসব
কথা বলেন। তিনি জানান,
বিএনপি ও জাতীয় পার্টির কেউ যদি প্রকৃতপক্ষে
মুক্তিযোদ্ধা হন, তাদের বাদ দেয়া হবে না। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের
একটি সঠিক তালিকা তৈরি করবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন
আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,
উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী
আতাউল মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ গণি প্রমুখ বক্তব্য দেন।

No comments:
Post a Comment