নৌ
পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিভিন্ন সময়ে প্রায় এক লাখ ভুয়া
মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। এখন তাদের বাদ দিয়ে ডিজিটাল সনদ
দেয়া হবে। এতে করে নতুন করে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা থাকবে না
বলেও জানান তিনি। শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দুস্থ ও
প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
একুশে
পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থা ও আলোড়ন '৯২
ব্যাচ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন
অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কালাম উদ্দিন
বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। নৌ পরিবহনমন্ত্রী
বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা হয়েছেন। এ সংখ্যা প্রায় এক লাখ ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে
ভুয়াদের বিতাড়নের।' তিনি বলেন, 'সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
হয়েছে। আমরা চেষ্টা করব প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের ডিজিটাল সনদ
দেয়ার।' পরে মন্ত্রী দেড় হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
করেন।

No comments:
Post a Comment