ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানসহ অন্য ছয়টি মুসলিম দেশের নাগরিকদের
আমেরিকায় প্রবেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অপমানজনক
নিষেধাজ্ঞা জারি করেছেন তার উপযুক্ত জবাব দেয়া হবে। এ নিষেধাজ্ঞা
প্রত্যাহার না করা পর্যন্ত ইরান বিষয়টি নিয়ে কাজ করবে। মন্ত্রণালয় এক
বিবৃতিতে বলেছে, ইরানের ভেতরে ও বাইরে বসবসারত সব নাগরিকের মর্যাদা রক্ষার
জন্য মার্কিন সরকারের এ নিষেধাজ্ঞার স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব পরীক্ষা
করে দেখবে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক, আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ
নেবে।
শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে।
মন্ত্রণালয় বলেছে, ভিসা নিষিদ্ধ করার বিষয়ে ট্রাম্পের এ সিদ্ধান্ত ইরান ও
মুসলিম বিশ্বের জন্য সরাসরি অপমান। মার্কিন নাগরিকদের প্রতি ইরানের সম্মান
রয়েছে এবং মার্কিন সরকারের শত্রুতামূলক নীতির সঙ্গে বিষয়টিকে আলাদা করে
দেখা হয়। গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে বিশ্বের
মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি
করেছেন। তার এ আদেশের কারণে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও
সোমালিয়ার লোকজন ৯০ দিনের জন্য আমেরিকায় যেতে পারবেন না। এছাড়া, সিরিয়া
থেকে কোনো শরণার্থী অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় যেতে পারবেন না;
পাশাপাশি সব ধরনের শরণার্থীর জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা বলবৎ হবে।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment