Sunday, January 29, 2017

ট্রাম্পের অভিবাসন নীতির সাথে একমত নন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সাথে একমত নন এবং এ নীতির ফলে যুক্তরাজ্যের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলে তিনি হস্তক্ষেপ করবেন।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দেশের অভিবাসন নীতি যেমন আমাদের সরকার গ্রহণ করবে ঠিক তেমনই যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি হল তাদের সরকারের একটি নীতি।’ তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের কঠোর এ অভিবাসন নীতির সাথে আমরা একমত নই। এতে যদি যুক্তরাজ্যের নাগরিকদের ওপর কোন প্রভাব পড়ে তাহলে এর জন্য আমরা সুস্পষ্টভাবে মার্কিন সরকারের কাছে জানতে চাইবো।’

No comments:

Post a Comment