আনিসুর
রহমান বিয়ে করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমুকে! আর এ বিয়ের যৌতুক হিসেবে
পেয়েছেন একটি স্যুটকেস! এই স্যুটকেস নিয়েই বাধবে বিপত্তি। মিলনের পরিবারের
সদস্যদের বাইরেও গ্রামবাসীর মধ্যে নানা কথা ওঠে। কেউ কেউ মনে করেন
টাকাভর্তি স্যুটকেস এটি। স্যুটকেস নিয়ে তাই বিপদে পড়েন মিলন। এটি খুলতেও
পারছেন না তিনি। কারণ শিমুর বাবা এটি খোলার অনুমতি দেননি।
নির্দেশ রয়েছে ৩০
দিন না গেলে স্যুটকেস খোলা যাবে না। এর
চাবি রয়েছে নববধূ সুমাইয়া শিমুর আঁচলে। মজার কথা হচ্ছে শেষ অবদি স্বপ্নের এ
স্যুটকেস খোলার ভাগ্য হয় না। চুরি হয়ে যায় এটি। এমন গল্প নিয়েই নির্মিত
হয়েছে নাটক ‘আদিলের স্যুটকেস’। এতে আদিল চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান
মিলন। আরআইপি বিল্লাহর পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি পুবাইলে শেষ
হয়েছে। আগামী ২৬ জানুয়ারি আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।

No comments:
Post a Comment