প্রায়
তিন বছর আগে লালন শাহের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন
ক্লোজআপ তারকা বিউটি। এরপর তার পরবর্তী মৌলিক অ্যালবামে লালনের একটি গান
রাখলেও পূর্ণাঙ্গ অ্যালবাম করা হয়নি। এবার বিরতি কাটিয়ে লালনের গানের
পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন এ লালন কন্যা। অ্যালবামে মোট আটটি গান
থাকবে।
সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন শফি মণ্ডল। দুই মাসের মধ্যে
অ্যালবামের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে সংসার ও
স্বামী-সন্তানকে সময় দিয়ে স্টেজ শো করেই তার ব্যস্ত সময় কাটছে। এ প্রসঙ্গে
বিউটি বলেন, ‘এতদিন আমার ছেলে ও সংসার গুছিয়ে নেয়ার জন্য কাজ করতে পারিনি।
এবার নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত হতে চাচ্ছি। আশাকরি নতুন কাজগুলো
শ্রোতা-দর্শকের ভালোলাগার মতোই হবে।’

No comments:
Post a Comment