Saturday, January 14, 2017

ঘন কুয়াশায় বাস খাদে, নিহত ৬

কুমিলার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিৎলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল যুগান্তরকে জানান, রাতে নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ঝুমুর পরিবহনের ওই বাসটি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মুত্যু হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের গৌরীপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগীতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে বলে জানান ওসি আবদুল আওয়াল। এ ঘটনায় আহত এক বাস যাত্রী জানান, হতাহতরা বেশিভাগই শ্রমিক। তারা রংপুর থেকে কাজের উদ্দেশ্যে কামিল্লা যাচ্ছিল।

No comments:

Post a Comment