ঘন
কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টা থেকে
ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্টি
হয়েছে যানজট। বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)
মহিউদ্দিন রাসেল জানান,
পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে
ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা
হয়েছে। এদিকে উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহী
বাস, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি,র
আরিচা অফিস সূত্রে জানা গেছে, কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু
হবে।

No comments:
Post a Comment