প্রেম
করে বিয়ে করার একমাস পরই কুমিল্লায় একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
মোবারক হোসেন ও শারমীন আক্তার নামের এক নবদম্পতি। বুধবার রাতে কুমিল্লা
মহানগরীর শাকতলা এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার
দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানায়,
জেলার বরুড়া উপজেলার দৌলতপুর (আড্ডা) গ্রামের আবুল বাশারের ছেলে রিকশাচালক
মোবারক হোসেন (২২) প্রেম করে একমাস আগে একই উপজেলার ঝলম গ্রামের ফজর আলীর
মেয়ে শারমীন আক্তারকে (১৯) বিয়ে করেন। শারমীন নগরীর বিসিক শিল্প নগরী
এলাকায় চালকল শ্রমিক হিসেবে কাজ করতেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিয়ের পর ওই নবদম্পতি নগরীর
শাকতলা এলাকার আবদুর রাজ্জাকের মালিকানাধীন রিকশা শ্রমিকদের জন্য তৈরি
বস্তিতে বাসা ভাড়া নেয়। কিন্তু মোবারকের পরিবার ওই বিয়ে মেনে না নেয়ায়
বুধবার রাতে স্বামী-স্ত্রী রাগে-ক্ষোভে একই ওড়নায় ঘরের ভেতর ফাঁস নিয়ে
আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

No comments:
Post a Comment