Sunday, January 22, 2017

নতুন কমিশন আমাদের মতই হবে: সিইসি

পরবর্তীতে যে  নির্বাচন কমিশন আসবে তারাও বর্তমান নির্বাচন কমিশনের মতই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, আমরা যেভাবে নারায়াণগঞ্জসহ সব নির্বাচন পরিচালনা করেছি, আশা করি নতুন নির্বাচন কমিশন ও আমাদের মত সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি বলেন আমরা এতোদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি ভবনের বাকী কাজ কিছু দিনের মধ্যে শেষ হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, এতদিন তো সিঁড়িতে আমাদের প্রশ্ন করতেন, এখন আমাদের নতুন ভবনে কক্ষে বসে প্রশ্ন করতে পারবেন। কোন রকম সমস্যা হবে না। দেশে নির্বাচনের পরিবেশে সুবাতাস বইছে বলেও মন্তব্য করেন সিইসি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment