অপেক্ষা
ঘুচল দীর্ঘ তিন দশকের। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্যদের গলায়
পদক পরিয়ে দেয়া হয়নি তখন। সেই ঘটনার ৩০ বছর পেরিয়ে যাওয়ার পর পদক পেলেন
অসি খেলোয়াড় ও কোচিং স্টাফরা। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে
অস্ট্রেলিয়া-পাকিস্তান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচের বিরতির
সময় ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলকে সম্মাননা পদক দেয়া হয়। অস্ট্রেলিয়ার ১৯৮৭
বিশ্বকাপজয়ী দলের ১৪ জন খেলোয়াড়, কোচ ববি সিম্পসন, টিম ম্যানেজার অ্যালান
কম্পটন এবং সাইকোথেরাপিস্ট যেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন। রোববার
সন্ধ্যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অ্যালান
বোর্ডারদের সম্মানিত করা হয়। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত চতুর্থ
বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে
শিরোপা জয় করেছিল অস্ট্রেলিয়া।
তখন পদক দেয়া হয়নি। তিন দশক পর অবশেষে
বোর্ডারদের আক্ষেপ ঘুচল। বোর্ডার, স্টিভ ওয়াহ, ক্রেগ ম্যাকডারমট, ডেভিড
বুন, ডিন জোন্সের মতো অস্ট্রেলিয়ার ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি
খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিডনির আলো ঝলমলে অনুষ্ঠানে
অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যেন ফিরে যান ১৯৮৭-র ৮ নভেম্বর কলকাতার ইডেনে সেই
শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তে। ১৯৮৭ বিশ্বকাপজয়ী অধিনায়ক যেন উত্তেজনা ও
রোমাঞ্চে ফেটে পড়েন। বোর্ডার বলছিলেন, ‘এই মাঠে সম্মানিত হওয়া, সবাই
একত্রিত হওয়া এককথায় অসাধারণ। গত রাতেই আমরা সবাই এক হয়েছিলাম। মনে হচ্ছিল
যেন আমরা কখনও আলাদাই হইনি। কিন্তু ৩০ বছর পেরিয়ে গেছে।’ ওয়েবসাইট।

No comments:
Post a Comment