Tuesday, January 17, 2017

ন্যাটো সেকেলে : ট্রাম্পের মন্তব্যে ন্যাটো জোটে উদ্বেগ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ‘সেকেলে’ হয়ে গেছে বলে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাতে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, ট্রাম্পের এ মন্তব্য ২৮ সদস্যবিশিষ্ট ন্যাটো জোটের সবগুলো দেশকে ভাবিয়ে তুলেছে।
তিনি সোমবার ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সাথে এক বৈঠকে পর বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবে চরম বিস্মিত হয়েছেন। স্টেইনমেয়ার বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলে বুঝতে পেরেছেন, সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ট্রাম্প সম্প্রতি টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ন্যাটো জোট বহু, বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে এটি সেকেলে হয়ে গেছে। এ ছাড়া, এটি সন্ত্রাসবাদের ব্যাপারে ভ্রুক্ষেপহীন।”
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment